ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এখন দেশে একটি নির্বাচিত সরকার তৈরি করতে হবে: এ্যানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

শুক্রবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা কথা বলেছে তারাই জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। বছরের পর বছর মানুষ এই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছে। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি আরও বলেন, গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা এদেশে তৈরি করে দিয়েছে। আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন-সংগ্রাম করিনি। আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন করেই দেশকে এগিয়ে নেবো। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। বিচার, সংস্কার চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের ঐক্য আরো সুদৃঢ় করতে হবে।

জবিসাস সভাপতি ইমরান হেসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনেরাল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নরে সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এখন দেশে একটি নির্বাচিত সরকার তৈরি করতে হবে: এ্যানি

আপডেট সময় : ১২:২৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫