ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের কামারখন্দে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রক্তাক্ত অবস্থায় ইসলাম শেখ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী এলাকার মনির আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজারসংলগ্ন পাকা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কামারখন্দ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গভীর রাতে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানান তাঁরা। যুবকের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানার জন্য কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জের কামারখন্দে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫