সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আবুল কাশেম খাগড়াছড়ি সদরসহ জেলার একাধিক থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই চলছে। বৃহস্পতিবার (১৯ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
আবুল কাশেম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য নিগার সুলতানার স্বামী এবং জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে।




















