ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিবন্ধনের ই-সনদ প্রকাশ করলো এনটিআরসিএ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের ই-সনদ প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ সনদ প্রকাশ করা হয়। আজ থেকে এনটিআরসিএর ওয়েবসাইট থেকে এ সনদ ডাউনলোড করা যাচ্ছে।

প্রার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ জুন) ই-সনদে ভুল তথ্য সংশোধনের নির্দেশনা দেয় এনটিআরসিএ। তাতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

আরো বলা হয়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে।

যেসব প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষক নিবন্ধনের ই-সনদ প্রকাশ করলো এনটিআরসিএ

আপডেট সময় : ০১:৫২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫