ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে জেল-জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের জন্য সরকার যে সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে, মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে সেসব সুবিধা নিলে দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হবে। মঙ্গলবার (১৭ জুন) রাতে সরকারের জারি করা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এ এমনটি নিয়ম করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য বা যে কোনো শ্রেণির আহত জুলাই যোদ্ধা না হওয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে বা বিভ্রান্তিকর কাগজাদি দাখিল করে নিজেকে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য বা আহত জুলাই যোদ্ধা দাবি করে কোনো চিকিৎসা সুবিধা বা আর্থিক সহায়তা বা পুনর্বাসন সুবিধা দাবি করেন বা গ্রহণ করেন তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা বা নেওয়া সুবিধা বা আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ জরিমানা দিতে হবে।

এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; তার দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক উপার্জনমুখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা; যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা; আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা এমন সুবিধাদি প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান।

অধ্যাদেশে আহতদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। কোন শ্রেণিতে কোন ধরনের আহতরা থাকবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতদের যথাক্রমে ’জুলাই শহীদ’ এবং ’জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে জেল-জরিমানা

আপডেট সময় : ০১:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫