ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা
- আপডেট সময় : ০১:১৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।’
হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল। ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও, ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা।
তেহরানে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। ওয়ালিদ ইসলাম বলেন, ‘আমাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই। শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে।’
ইসরায়েলের হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ মিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দেয় বাংলাদেশ সরকার। এরপর তারা দূতাবাস এলাকা ত্যাগ করে তেহরানের অন্যান্য নিরাপদ অঞ্চলে অবস্থান নেন।
তবে ক্রমাগত হামলার বিস্তৃতি বিবেচনায় নিয়ে এখন প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি সবাই নিরাপদে আছেন, তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের উপর নজর রাখা হচ্ছে।




















