ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করল ইরানের রাষ্ট্রীয় টিভি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করল ইরানের রাষ্ট্রীয় টিভি। ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামী প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের।

আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ‍“ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামী প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে।”

তিনি আরো বলেন, “এই (ইসরায়েল) শাসনব্যবস্থা জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামী বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করল ইরানের রাষ্ট্রীয় টিভি

আপডেট সময় : ১২:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫