ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে অন্তত ৭ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠছে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের। নারী ক্রিকেটের এই মেগা আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তাই গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এই ম্যাচটি হবে কলম্বোতে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ভাইজাগ।

একই ভেন্যুতে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।

২৯ এবং ৩০ অক্টোবর আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ভেন্যু গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে অন্তত ৭ ম্যাচ

আপডেট সময় : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫