ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ম্যাচ থেকেই ক্যাচের নতুন নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে চমকপ্রদ বাউন্ডারি ক্যাচের দৃশ্য প্রায়ই মন কাড়ে দর্শকদের। তবে কিছু ‘অস্বাভাবিক’ ক্যাচ নিয়ে সম্প্রতি বিতর্কও উঠেছে। বিশেষ করে মাইকেল নেসার ও টম ব্যানটনের বিগ ব্যাশ লিগে (বিবিএল) ধরা ক্যাচ ঘিরে সমালোচনা হয় ব্যাপক। এ সব বিতর্ক এড়াতে নতুন সিদ্ধান্ত নিয়ে এল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)
নতুন নিয়ম অনুযায়ী, বাউন্ডারির বাইরে একাধিকবার শূন্যেভেসে বা ‘বান্নি হপ’ করে বল ছুঁয়ে ক্যাচ ধরলে সেটি বৈধ থাকবে না। অর্থাৎ একবার যদি কেউ শূন্যেভেসে বাউন্ডারির বাইরে গিয়ে বল ছোঁয়, তাহলে তাঁকে পুরোপুরি মাঠের ভেতর ফিরে এসেই ক্যাচ সম্পূর্ণ করতে হবে। বাউন্ডারির বাইরে প্রথমে শূন্যেভেসে বল ওপরে ছোড়লেন ক্রিকেটার, বলও সীমানার বাইরে থেকে গেল, তারপর আরও একবার মাটি ছুঁয়ে আবারও শূন্যেভেসে সে বল সীমানার ভেতরে নিয়ে ক্যাচ ধরা যাবে না। যদি ধরে সে ক্ষেত্রে ব্যাটারকে ‘নট আউট’ ধরা হবে এবং চার রান যোগ হবে।

নতুন নিয়মে কী থাকছে? বাউন্ডারির বাইরে গিয়ে কেউ যদি বল ছোঁয়, তাহলে এরপর তাঁকে মাঠের ভেতরে ফিরে এসেই ক্যাচ শেষ করতে হবে। বাতাসে একবারের বেশি বল ছোঁয়ার সুযোগ থাকবে না যদি তিনি তখন বাউন্ডারির বাইরে থাকেন। রিলে ক্যাচ হলেও এই নিয়ম প্রযোজ্য হবে—বাইরে থেকে বল ঠেলে দিলে এবং ধরা হলেও যদি প্রথম ফিল্ডার মাঠে না ফেরেন, তাহলে সেটি চার রান হিসেবে গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ম্যাচ থেকেই ক্যাচের নতুন নিয়ম

আপডেট সময় : ০৬:৩৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫