ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য ‘দুই হাতে বল করা’ অস্ত্র নিল শ্রীলঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮ সদস্যের দলে আছে ব্যাপক চমক। তবে দলে বোলিং আক্রমণে স্পিনারদের আধিক্যই বেশি। স্পষ্টই স্পিনে বাংলাদেশের পরীক্ষা নিতে চায় স্বাগতিকেরা। গলের কন্ডিশন বিবেচনায় ঘূর্ণি ক্ষেত্রই হওয়ার কথা। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশাও আছে।
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও দলে তিন পেসার রেখেছে। অভিজ্ঞ কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দোর সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন ইসিতা বিজেসুন্দরা। সবশেষ দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই মিডিয়াম পেসার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। এক ইনিংসে নেন ৬ উইকেট।

আকিলা ধনাঞ্জয়াও অফস্পিন ও লেগ স্পিন—দুটোই করতে পারেন। দলে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সোনাল দিনুশাও অভিষেকের অপেক্ষায় আছেন। প্রথম শ্রেণির ৪৮ ম্যাচে ৯৯ উইকেট ও ২৪৭৮ রান তাঁর।

টেস্ট অভিষেকের অপেক্ষায় লাহিরু উদারা। ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার পাবন রত্নায়েকে ও পাসিন্দু সুরিয়াবান্দারা। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০টি সেঞ্চুরিসহ করেছেন ৩০৬৮ রান। প্রথম শ্রেণির ৫৩ ম্যাচে সুরিয়াবান্দারার ১২ সেঞ্চুরি ও ৩৯৮১ রান।

আগামী পরশু থেকে গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেসুন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের জন্য ‘দুই হাতে বল করা’ অস্ত্র নিল শ্রীলঙ্কা

আপডেট সময় : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫