ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

 ইরানে আবারো হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারো হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ‘পশ্চিম ইরানে আরো একটি আক্রমণ সম্পন্ন করেছে’। গত এক ঘণ্টায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে শনিবার রাতে ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শাহরান তেল ডিপো ও একাধিক গ্যাসফিল্ডে বিমান হামলা সম্পন্ন করা হয়েছে বলে জানায় ইসরায়েল। এসব হামলার প্রতিক্রিয়ায় রাতভর ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরান-ইসরায়েলের সংঘাতের মধ্যে কানাডায় জড়ো হচ্ছেন জি-৭ নেতারা

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে শীর্ষ সম্মেলনে অংশ নিতে কানাডায় জড়ো হচ্ছেন গ্রুপ সেভেন বা জি-৭ এর সদস্য দেশগুলোর নেতারা। এই সম্মেলনে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থা।

জি-৭ নেতাদের মধ্যে কানাডায় প্রথম পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সামরিক সরঞ্জাম আরো বাড়ানো হচ্ছে।

আলজাজিরা লিখেছে, এটি থেকেই বোঝা যায় জি-৭ দেশগুলোর সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই সংঘাত আরো ছড়িয়ে পড়তে পারে, আরো তীব্র হতে পারে। এটি শুধু সামরিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে; কারণ এই অঞ্চলেই বিশ্বের প্রধান তেল ও গ্যাস মজুদের উৎস রয়েছে।

তবে এই বৈঠকে শুধু জি-৭ নেতারাই উপস্থিত থাকবেন না, আরো আটটি আমন্ত্রিত দেশের নেতারাও থাকছেন। এসব দেশের মধ্যে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা, ইউরোপীয় দেশগুলো বা যুক্তরাষ্ট্রের মতো নয়, বরং তারা ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছে। ফলে বৈঠকের টেবিলে বিভিন্ন ধরনের মত থাকবে।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে সবাই যাকে প্রভাবিত করতে চাইবে, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এই বৈঠকে উপস্থিত একমাত্র ব্যক্তি ট্রাম্প, যিনি বাস্তব পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারেন।

অবশ্য ইসরায়েল ও ইরান কোনো দেশই এই সম্মেলনে থাকবে না।

কিন্তু চাইলে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রভাব ফেলতে পারেন। এমনকি তিনি ব্যক্তিগত বা প্রকাশ্যভাবে নেতানিয়াহুকে ইরানে বোমাবর্ষণ বন্ধ করতে বলতে পারেন। অবশ্য বড় প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী আদৌ কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা শুনবেন?

ইরানের আকাশে বিমান চলাচল বন্ধ বেলা ৩টা পর্যন্ত

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের দেশের আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত রবিবার (১৫ জুন) বেলা ৩টা পর্যন্ত বাড়িয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের ইরানের বিভিন্ন বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে এবং সর্বশেষ তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইসরায়েলে দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার সারা রাতই ইসরায়েল ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়েছে। রবিবার (১৫ জুন) ভোরে ইরান তেল আবিব, জেরুজালেম, বাত ইয়াম, রেহোভট ও হাইফা শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইসরায়েলও দাবি করেছে যে, রবিবার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত যা যা ঘটেছে:

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) স্থানীয় সময় রাত ১২টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৯) জানায় যে, তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সাথে জড়িত একটি ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত করার দাবি করে।

শনিবার রাতে এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর রবিবার ভোরে ইসরায়েলের কয়েকটি শহরে আবারো হামলা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরায়েলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল যে, ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে ‘একশোর বেশি ক্ষেপণাস্ত্র’ হামলা করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শাহরান তেল ডিপোতে ইসরায়েল হামলা করেছে।

ইসরায়েল দক্ষিণ ইরানের দুটি গ্যাসফিল্ডেও বিমান হামলা চালানোর দাবি করেছে।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

রাতভর ইসরায়েলজুড়ে ইরানের হামলায় নিহত ৮, আহত ২০০

ইসরায়েলজুড়ে শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ২০০ জন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে উত্তর ইসরায়েলে ইরানের প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। উত্তর ইসরায়েলের বাড়িতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ২০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

দমকলকর্মীরা উত্তর ইসরায়েলের একটি তিনতলা ভবন থেকে চারজনকে উদ্ধার করেছেন, তবে তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।

রবিবার ভোরে ইরানের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্য ইসরায়েলে আরো চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মধ্য ইসরায়েলের বাত ইয়াম, রেহোভট, তেল আবিব এবং জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, বাত ইয়ামে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী তেহরানে হামলা অব্যাহত রাখলে আরো কঠোর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রাতভর ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, নির্ঘুম দুই দেশ

ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলার জবাব দিচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির শিয়াপ্রধান দেশটি। হামলা ও পাল্টা হামলায় চরম পরিস্থিতি বিরাজ করছে দুই দেশে, সেই সঙ্গে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা বাড়ছে। শনিবার রাতভর দুই দেশ পরস্পরের মাটিতে ক্ষেপণাস্ত্র ও বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। দুই দেশের উৎকণ্ঠিত কয়েক কোটি মানুষ পার করেছে নির্ঘুম এক অনিশ্চয়তার রাত।

বিবিসি, আলজাজিরা ও দ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ খবরে বলা হচ্ছে, হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। শনিবার রাতে (১৫ জুন) ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের সংখ্যা বেড়েছে।

শনিবার রাতে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ পারমাণবিক প্রকল্পের স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা চালায় এবং এরপর থেকে তেল আবিব ও জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেল আবিব ও জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন, বিস্ফোরণের শব্দ এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল।

তেল আবিবে হামলার পর আগুনে জ্বলতে থাকা ভবনের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও যথাযথভাবে যাচাই করা যায়নি বলে খবরে লিখেছে দ্য গার্ডিয়ান। তবে সংবাদমাধ্যমটি বলছে, কিছু দৃশ্য তেল আবিবের পরিচিত রাস্তায় ধারণ করা।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ‘বহুবার আঘাত’ করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিবে রকেট ও এর খণ্ডাংশ পড়ে কিছু ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের দুটি তেল পরিশোধনাগারে আগুন লেগেছে, যার একটি শাহরানে এবং অন্যটি দক্ষিণ তেহরানে; এই দুই স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, তাদের অভিযান “আরো তীব্র ও ব্যাপক হবে, যদি এই নৃশংসতা ও হামলা অব্যাহত থাকে।”

এর আগে ইসরায়েল উত্তরাঞ্চলে ‘শত্রু বিমান অনুপ্রবেশের’ সতর্কতামূলক সাইরেন বাজিয়েছিল।

ইরানের আগের হামলায় ইসরায়েলের তামরায় নিহত চারজন নারী একই পরিবারের সদস্য ছিলেন বলে নিশ্চিত হয়েছে দ্য গার্ডিয়ান।

জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, নিহতরা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক; তারা হলেন- মানার আল-কাসেম আবু আল-হেইজা খতিব, তার দুই মেয়ে হালা (১৩) ও শাদা (২০) এবং তাদের আত্মীয় মানার দিয়াব খতিব।

ইরানের সর্বশেষ হামলায় তেল আবিবের অন্তত দুটি স্থান ক্ষতবিক্ষত হওয়ার পর ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ এবং আহতদের উদ্ধার করতে জরুরি সেবাগুলো কাজ করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, আহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এখন পর্যন্ত ৬০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঢেউয়ে ইসরায়েলে অন্তত একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, তেল আবিবের দুটি এলাকা- রেহোভোট ও বাত ইয়াম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানেই ‘বিভিন্ন মাত্রায়’ ২০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, বাত ইয়ামে এক ষাটোর্ধ্ব নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

একটি ছবি বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা ইসরায়েলি গণমাধ্যম ‘মধ্য ইসরায়েল’ বলে বর্ণনা করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র এফি ডেফ্রিনকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে,  “এই মুহূর্তে বিমানবাহিনীর পাইলটরা ইরানের বিভিন্ন এলাকায় ভয়ানক ও তীব্র হামলা চালিয়ে যাচ্ছেন।”

তিনি বলেছেন, ইরানে ৪০ ঘণ্টা ধরে অভিযান চলছে। একের পর এক হামলা চলছে এবং ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্‌টায় হামলার কেন্দ্রবিন্দুতে তেহরান রয়েছে।

ডেফ্রিনের একটি ভিডিও বার্তা ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে, ইসরায়েলের বাহিনী পশ্চিম ইরানের একটি ভূগর্ভস্থ স্থানে আঘাত করেছে। ডেফ্রিনের দাবি, এই স্থানটি ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও নিক্ষেপের জন্য ব্যবহার করে ইরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 ইরানে আবারো হামলা চালিয়েছে ইসরায়েল

আপডেট সময় : ০৬:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫