ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জ্যৈষ্ঠের কাঠালপাকা গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে নাগরিক জীবনে। রোদের তাপমাত্রা খুব বেশি না হলেও গুমোট আবহাওয়ার ভ্যাপসা গরমে কাহিল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় তাপপ্রবাহ নিয়ে কিছুটা স্বস্তির খবরই শোনাল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ চারটি জেলা ও পাঁচটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিদপ্তর আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ১৮ জুন পর্যন্ত পূর্বাভাসে এসব কথা জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে পরের চার দিন তা সামান্য কমতে পারে। এ ছাড়া ১৮ জুন পর্যন্ত দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের ডিমলায়। এ ছাড়া বান্দরবানে সর্বনিম্ন ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০৮:৪২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫