ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলছে। ছুটির শেষদিন শনিবার (১৪ জুন) সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীও দেখা যায় মানুষের ভিড়।
ভ্যাপসা গরম আর তীব্র পরিবহণ সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। অতিরিক্ত মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহণগুলো। অনেকে বাধ্য হয়ে হেঁটেই রওয়ানা হয়েছে গন্তব্যে। পরিবহণ সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।

শনিবার সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি।

এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ

আপডেট সময় : ০৮:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫