ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: এবার ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের বিমানঘাঁটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ওই সময় বিশাল আগুন জ্বলছিল।

এর আগে শুক্রবার ভোরে তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ কমপক্ষে ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ ছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও হামলা চালায় ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি হামলা

আপডেট সময় : ০৮:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫