ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার সবশেষ তালিকায় পাঁচ ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সবশেষ র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান সফরের দারুণ প্রাপ্তির প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে।

বুধবার ফিফার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে এই দুই ড্রয়ের প্রভাব পড়েছে, পাঁচ ধাপ এগিয়ে ১৩৩ থেকে ১২৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, জর্ডানের র‌্যাংকিংয়েও। দুটি দলই এক ধাপ পিছিয়েছে, জর্ডান এখন ৭৫তম, ইন্দোনেশিয়া ৯৫তম।

২০১৯ সালের পর র‌্যাংকিংয়ে এটাই বাংলাদেশের সবচেয়ে উপরে উঠে আসা। ওই বছর জুলাইয়ে ১৩০তম স্থানে ছিল দল।

শক্তিশালী ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের ফল পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সবশেষ জর্ডান সফরে নিজেরে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পরের প্রীতি ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২-২ ড্র করে পিটার জেমস বাটলারের দল।

র‌্যাংকিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। পরের দুই ধাপে আছে স্পেন ও জার্মানি। ব্রাজিল চার ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।

চলতি মাসের শেষ দিকে উইমেন্স এশিয়ান কাপের বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিফার সবশেষ তালিকায় পাঁচ ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল

আপডেট সময় : ০১:২৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫