পলাতক ও মামলায় অভিযুক্তরা পাবেন না পাসপোর্ট
- আপডেট সময় : ০১:৪৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অবশ্য আইনজ্ঞরা বলছেন, আদালতের নির্দেশনা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারও পাসপোর্ট দেওয়া বন্ধ রাখতে পারে না।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, আদালতে কোনো ব্যক্তি অভিযুক্ত না হওয়া পর্যন্ত কারও পাসপোর্ট দেওয়া বন্ধ করা আইনসিদ্ধ নয়। ইতিপূর্বে আদালত এ বিষয়ে কয়েকটি রায়ও দিয়েছেন। কারা পলাতক আর কারা নয়, সে বিষয়টি স্পষ্ট নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হলেই তিনি দোষী এটি বলা যাবে না। কারও বিরুদ্ধে মামলা হলে কিংবা সেই ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আদালতের কাছ থেকে অনুমোদন নিয়ে কেবল তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কিংবা পাসপোর্ট দিতে বাধা দিতে পারেন। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
তিন শ্রেণির ব্যক্তিরা কত দিন পর্যন্ত পাসপোর্ট সেবা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন, জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহির্গমন অনুবিভাগ) মো. শামীম আহমেদ বলেন, যত দিন তিনি অভিযুক্ত থাকবেন, তত দিন পাসপোর্ট সেবা বন্ধ থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা এই নিষেধাজ্ঞা বহাল রাখবেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় ওই সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, উপনেতা, উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিদের অনুকূলে ইস্যু করা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়।




















