ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শ্রীলংকা সফরে দলকে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।

নাজমুল হোসেন শান্ত সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ত্ব থেকে সরে যাওয়ার পর টি-টোয়েন্টিতে লিটন দাসকে নেতৃত্বের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওয়ানডে দলে মিরাজকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিল বিসিবি।

বিসিবি সূত্রে জানা যায়, মিরাজকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। নাজমুল হোসেন শান্ত চোটের কারণে মাঠের বাইরে থাকায় গত ডিসেম্বরে দলকে নেতৃত্ব দেন মিরাজ।

আসন্ন শ্রীলংকা সফরে মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। শ্রীলংকা সফর থেকেই দীর্ঘদিন পর ফের তিন ফরম্যাটে তিন অধিনায়ক দেখবে বাংলাদেশ।

টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ আর টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ

আপডেট সময় : ০১:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫