সৌদি আরবে হাজিদের সঙ্গে ভাষার ব্যবধান দূর করল এআই
- আপডেট সময় : ০১:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হজের সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত—আরাফার খুতবা এবার সরাসরি অনুবাদ করা হয়েছে ৩৫টি ভাষায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি মানুষ এবং ময়দানে উপস্থিত প্রত্যেক হাজি নিজ নিজ মাতৃভাষায় শুনতে পেরেছেন ঐক্য, করুণা ও ইমানের বার্তা।
‘স্মার্ট হজ’ ও ‘ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস’ নামে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় প্রতিটি ধাপে হাজিদের জন্য বহুভাষিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।
এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটি তাৎক্ষণিকভাবে কথোপকথনের অনুবাদ করে। ফলে হাজিরা সাহায্য চাইতে, নিয়মকানুন বুঝতে এবং সাহায্যকারী বা ভলান্টিয়ার দলের সঙ্গে যোগাযোগে সক্ষম হন।
মানারা রোবট
এটি ১১টি ভাষায় ধর্মীয় দিকনির্দেশনাসহ প্রাসঙ্গিক ও সংবেদনশীল উত্তর দেয়।
মাঠপর্যায়ে এআই ডিভাইস
মাঠে থাকা টিমগুলো এমন প্রযুক্তি ব্যবহার করছে, যা ভাষা ও ছবি—উভয়ই বুঝে হাজিদের নিজ ভাষায় নির্ভুল যোগাযোগ নিশ্চিত করে।
মসজিদুল হারামে হাজিদের জন্য বিভিন্ন ভাষায় অনূদিত কোরআনের কপি বিতরণ করা হচ্ছে, যাতে তাঁরা পবিত্র বাণী নিজেদের ভাষায় বুঝে নিতে পারেন। এ ছাড়া হজ মৌসুমে জরুরি চিকিৎসা সহায়তা ও ভিড় ব্যবস্থাপনায়ও এআই অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে এটি প্রাণ বাঁচানোর মাধ্যমও হয়ে উঠেছে।
সৌদি সরকার বলছে, বাস্তব সময়ে অনুবাদকে হজ অভিজ্ঞতার কেন্দ্রে রেখে তারা একটি বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে প্রযুক্তি ইমানকে পরিপূরক করে তোলে, প্রতিস্থাপন নয়। যেখানে আগে যোগাযোগ ছিল একটি লজিস্টিক সমস্যা, এখন তা আত্মিক সংযোগের একটি সুযোগ। ভাষা পেরিয়ে আজ হৃদয়ও সংযুক্ত হচ্ছে।
























