সরকারি চাকরিতে এনআইডি বাধ্যতামূলক চায় ইসি
- আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
ডিজি এনআইডি বলেন, কোনো কোনো অফিস এনআইডি ঠিক না হলে বেতন বন্ধ হয়ে যাবে বলেছে। তখন তারা আইবাসে যায়, আইবাস থেকে তাদের অফিসে যায়, তারা বলে তাদের কিছু করার নেই। তখন তারা আমাদের কাছে আসেন। আমাদের অফিস আসলেও অনেক সময় সরাসরি সংশোধন করা যায় না। অনেক সময় নিস্কৃতিও দেওয়া যায় না।
চাকরির ক্ষেত্রে যারা এনআইডিকে গুরুত্ব দেয়নি, তাদেরকে চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর সংস্থাদের নিয়ে সোমবার বৈঠক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বাধ্যতামূলকভাবে জনপ্রশাসন থেকে আইনি কাঠামোর মধ্যে বিষয়টি আসেনি, তাই হয়তো ইগনোর করা হয়েছে।
আইনি কাঠামোর মধ্যে এলে এটা আর থাকবে না। যদিও এনআইডি আইনে এর ব্যবহার বাধ্যতামূলক আছে, আইবাসেরও আছে। তাই সকল সংস্থা যেন ভবিষ্যতে এনআইডি যেন অনুসরণ করে সেটা আমরা চেয়েছি। তারা বলেছেন, যাদের বেতন ভাতা আটকে গেছে যদি কর্তৃপক্ষের পক্ষে বেতন ভাতার ব্যবস্থা করা যায়, সে উদ্যোগ নেওয়ার কথা তারা বলেছেন।




















