জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচী
- আপডেট সময় : ১২:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল নওহাটা পৌরসভা উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ রায়হানুল আলম রায়হান।
সভায় সভাপতিত্ব করেন কৃষক দল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপি নেতা মঞ্জিল হক, কৃষক দল পবা উপজেলার আহ্বায়ক শরিফুল ইসলাম।
হুজরিপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতা মজিবর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম, বিএনপি নেতা বজলুর রহমান, শ্রমিক দল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহীন আলী, ছাত্রদল নেতা অরন্য, মুন্না,নওহাটা কলেজের সদস্য সচিব মিপতাহুল হক প্রমুখ।




















