ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে প্রকৃতির খুব কাছে থাকতে চান এবং পুরোদমে কৃষিকাজে মনোনিবেশ করবেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করে বুবলী এই ইচ্ছার কথা জানান। ছবিগুলোতে তাকে কাঁঠাল গাছের পাশে বাগান পরিচর্যায় ব্যস্ত এবং জমিতে নিড়ানি দিতে দেখা গেছে। প্রকৃতির সবুজ পরিবেশে তার এই নতুন অবতার ভক্তদের নজর কেড়েছে।

নজর কেড়েছে।

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালবো। কারণ প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

বুবলীর এই ভিন্নধর্মী পরিকল্পনার প্রশংসা করেছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রইলো এতো সুন্দর পরিকল্পনার জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ চিন্তাভাবনার সাথে সুন্দর ব্যক্তিত্বের কোমলতা ফুটে উঠেছে।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলী বেশ সক্রিয়। প্রায়শই তিনি তার ব্যক্তিগত জীবন ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার এই নতুন পরিকল্পনা নিঃসন্দেহে তাকে আরও বেশি মাটির কাছাকাছি নিয়ে যাবে বলে মনে করছেন ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

আপডেট সময় : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫