ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। হারের পর জরিমানাও গুনতে হচ্ছে ক্যারিবিয়ানদের। স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে তাদের।

এজবাস্টনে অনুষ্ঠিত হওয়া সেই ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করে। ফলে  একাদশের সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, শাই হোপের নেতৃত্বাধীন দলটি নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ইনিংস শেষ করায় শাস্তি পেয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘এই শাস্তি আইসিসির খেলোয়াড় ও সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদের আওতায় পড়েছে, যা ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ এই শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫