ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ডেট দিন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন, আরেকটু অপেক্ষা করেন; আমরাই (বিএনপি) ডেট দিয়ে দেব।’’

বৃহস্পতিবার (২৯ মে) খুলনা প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক মহানগর বিএনপির আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘আপনাদের যারা কর্মচারী, পুলিশ-প্রশাসন; তারা দেশের মানুষের অর্থে চলে। আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন, তাহলে আমরা কী করব। আমাদের একটা ডেট তো দরকার, দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হইছে। একটা দিন বলতে হবে না। দিন না বললে আমরা কাউকে দাওয়াত দিতে পারব না। দিন বলবেন না, দাওয়াত দিয়ে কী হবে। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি। যখন চূড়ান্ত কথা বলবেন, তখন সারা দেশ স্থবির হয়ে যাবে। সেদিন বুঝবেন।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের ডেট দিন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু

আপডেট সময় : ০৩:০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫