ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোবাইদা ও তারেককে খালাস দিয়েছেন হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

রায়ের পর এস এম শাহজাহান বলেন, ‘হাইকোর্ট আপিল মঞ্জুর করেছেন এবং বেগম জুবাইদা রহমান নির্দোষ সাব্যস্তে খালাস পেয়েছেন। আমরা আপিল শুনানি করতে গিয়ে দেখিয়েছি সুপ্রিম কোর্টের সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, মানিলন্ডারিং মামলা, গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে একটি মানিলন্ডারিং মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা-মামলায় তারেক রহমানের কোনো আপিল ছিল না। সেখানে যাঁরা আপিল করতে পারেনি তাদেরও খালাস দেওয়া হয়েছে। তারেক রহমানকেও খালাস দিয়েছেন।’

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২৩ সালের ২ আগস্ট ওই মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজার পাশাপাশি আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ ছাড়া তারেক রহমানকে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছররে ২২ সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য ওই সাজা স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোবাইদা ও তারেককে খালাস দিয়েছেন হাইকোর্ট

আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫