ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়ায় হাসপাতালে ব্রুনাইয়ের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের শীর্ষ এক সম্মেলনে অংশ নিয়ে ক্লান্ত হয়ে পড়ার পর কুয়ালালামপুরের একটি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। বর্তমানে তিনি কুয়ালালামপুরের হাসপাতালে ‘বিশ্রামে আছেন’ বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী ব্রুনাইয়ের সুলতানকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘‘তিনি কিছুটা ক্লান্ত এবং বিশ্রাম নিচ্ছেন। ব্রুনাইয়ের সুলতানকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।

তেলসমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র ব্রুনাইয়ে ১৯৬৭ সাল থেকে ক্ষমতায় আছেন সুলতান হাসানাল বলকিয়া। তিনি এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং এখনও দেশটির প্রায় পাঁচ লাখ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তার শাসনামলে ব্রুনাই ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং মানুষের জীবনযাত্রার মান এশিয়ার দেশগুলোর মাঝে শীর্ষ পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় হাসপাতালে ব্রুনাইয়ের সুলতান

আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫