ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুস সামাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব।

সোমবার (২৬ মে) রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সমাবেশে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক নাসির উদ্দীন, তাড়াশ উপজেলা আমীর খ.ম. সাকলায়েন, সেক্রেটারি শাহজাহান আলী, সলঙ্গা থানা আমীর রাশেদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, ছাত্রশিবিরের রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, তাড়াশ উপজেলা সভাপতি আজিজুল হক ও সলঙ্গা থানা সভাপতি মহসিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। আধিপত্যবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে।”

তিনি বলেন, “রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে আমরা মৌলিক সংস্কার ও একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ চাই।”
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচারের দাবি জানান এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে জাতির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পক্ষে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুস সামাদ

আপডেট সময় : ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫