ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির শেষ মুহূর্তের জাদুতে হার এড়ালো মায়ামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ম্যাচের অধিকাংশ সময় ধরে হার নিশ্চিত জেনেই খেলছিল ইন্টার মায়ামি। ৩-১ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা দলটি যখন কোনো পথ খুঁজে পাচ্ছিল না, তখন আবারও দৃশ্যপটে হাজির হলেন লিওনেল মেসি। তার অসাধারণ নৈপুণ্যেই শেষ পর্যন্ত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডেভিড বেকহ্যামের ক্লাব।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবলে আধিপত্য বিস্তার করে ফিলাডেলফিয়া। সপ্তম মিনিটেই কুইন সুলিভ্যানের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন টাই বারিবো। ফলে বিরতিতে যাওয়ার আগেই দুই গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামে মায়ামি। ম্যাচের ৬০ মিনিটে নোয়াহ অ্যালেনের ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান তাদের অ্যালেন্দে। তবে ৭৩ মিনিটে বারিবো তার জোড়া গোল পূর্ণ করলে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।

এই অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেন মেসি। ৮৭ মিনিটে তার নেওয়া একটি দৃষ্টিনন্দন ফ্রি কিক ঠেকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। শেষ বাঁশির আগ মুহূর্তে, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলমুখে বল জটলার মধ্য থেকে সেগোভিয়াকে পাস দেন মেসি। সুযোগ বুঝে বল জালে পাঠিয়ে সমতায় ফেরান সেগোভিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেসির শেষ মুহূর্তের জাদুতে হার এড়ালো মায়ামি

আপডেট সময় : ০১:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫