ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন ( আসিয়ান)-কে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।রবিবার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গাজায় ইসরায়েলি ‘নৃশংসতার’ নিন্দা করেছেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান)-কে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৬ মে) কুয়ালালামপুরে আঞ্চলিক ব্লকের শীর্ষ সম্মেলনের আগে তিনি এই আহ্বান জানালেন।  মোহাম্মদ হাসান তার আসিয়ান প্রতিপক্ষদের বলেন, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা উদাসীনতা এবং দ্বিমুখী নীতি প্রতিফলিত করে। এগুলো আন্তর্জাতিক আইনের পবিত্রতার ক্ষয়ের প্রত্যক্ষ ফলাফল।” তিনি বলেন, ‘আসিয়ান চুপ থাকতে পারে না।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কুয়ালালামপুর ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার ফিলিস্তিনিদের জন্য ১০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান ও মানবিক সহায়তা প্রদান করেছে।

গাজায় ইসরায়েলি হামলার মাত্রা দিন দিন আরো বেড়ে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৪ মে) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২১১ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।

গাজায় ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার

আপডেট সময় : ০২:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫