ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না, সবাই সন্তুষ্ট: প্রেস সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “পার্টির লিডাররা প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।”

শফিকুল আলম বলেন, “আরো অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। ৩০ জুনের ওই পারে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।”

তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে। যাতে আমরা এগোতে না পারি। যাতে সব কিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই।”

তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না, সবাই সন্তুষ্ট: প্রেস সচিব

আপডেট সময় : ০১:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫