রায়গঞ্জ উপজেলা জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৩ মে ২০২৫ শুক্রবার সকাল ৭ঘটিকা হইতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মোঃ আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও সিরাজগঞ্জ-০২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ কামরুল ইসলাম, তারবিয়াত সম্পাদক নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আলী ও সুমন আহমেদ প্রমুখ।
দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলাউদ্দিন বিন সাইদ।




















