ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ জাতীয় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এখন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি আবেদন করব, আপনারা বুঝেশুনে কথা বলবেন, আমাকে যদি আপনি দোষারোপ করেন, সে ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, এই ধরণের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? বিদেশে তাঁর স্ট্যাটাস কি ছিল? ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা কী ছিল, অবশ্যই এর জবাব জনগণকে জানতে হবে।’

মানবিক করিডর প্রসঙ্গে খলিলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির

আপডেট সময় : ০৭:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫