ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাবি: বিভাগের নাম সংস্কার সহ তিন দফা দাবি নিয়ে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় তারা ‘বিভাগ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’; ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’; ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’; ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’; সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো
ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার। যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ফোকলোর একটা মাল্টি ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট। এই ফোকলোর নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে। যার ফলে আমরা চাকরির বাজারে পিছিয়ে যাচ্ছি। ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা অনেকদিন থেকেই বিভাগের কাছে দাবি জানিয়ে আসছি।

এসময় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এন. শোভা বলেন, ফোকলোর বিভাগ আছে ছিল কলা অনুষদের অধীনে। পরবর্তীতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আনা হয়। কিন্তু বাইরে কোথাও বললে আমাদের বিভাগের নাম শুনে কেউ বুঝে না আমরা কোন অনুষদের শিক্ষার্থী। বিভাগের এই নামের জন্য আমাদের চাকরির বাজারসহ বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছি।

এ বিষয়ে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীরা বিভাগের নাম সংস্কার বা পরিবর্তের দাবিতে আন্দোলন করছে। এজন্য গত মঙ্গলবার (২০ মে) অ্যাকাডেমিক মিটিংয়ে আমরা প্রফেসর আখতার হোসেন, প্রফেসর মোস্তফা ও প্রফেসর আমিরুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। সেই কমিটি সুপারিশ করে একটা লিখিত সিদ্ধান্ত দিবেন।

তিনি আরো বলেন, সভাপতি হিসেবে আমি শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের পক্ষে। এই দাবীর একটা বাস্তবসম্মত উপায় নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছি। কিন্তু এর আগেই কেন শিক্ষার্থীরা অনশন করছে আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন

আপডেট সময় : ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫