ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ওয়াকফ সম্পত্তিতে প্রতিষ্ঠিত নিউ স্কীম মাদ্রাসাগুলোকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া: পাঠক, ব্রিটিশ আমলে অনেক ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ১৮৬২ সাল হতে এই ভূখণ্ডের মুসলমানরা কিছুটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে থাকে। এই অর্থনৈতিক স্বাবলম্বী হতে শুরু করলে মুসলমানরা কিছু কিছু সম্পত্তি ওয়াকফ করা শুরু করে।

পাঠক, প্রথম বিশ্বযুদ্ধের পর নিউ স্কীম মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর পাশ্চাত্য ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে । এই শিক্ষা ব্যবস্থার ফলে একটি মুসলিম রিয়াসাত পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি হবার পথ উন্মুক্ত হয়।

নিউ স্কীম মাদ্রাসা এই ভূখণ্ডে ব্যাপক সাড়া ফেলেছিল। ধর্মপ্রাণ মুসলমানগণ নিউ স্কীম মাদ্রাসাতে প্রচুর সম্পত্তি ওয়াকফ করেছিল। নিউ স্কীম মাদ্রাসাতে কুরআন ও সুন্নাহ চর্চার পাশাপাশি ইংরেজি, অংক সহ পাশ্চাত্যের শাস্ত্রাদি পাঠ করা হত। ফলে মুসলিম রিয়াসাত চালানোর জন্য যোগ্য মুসলিম হত।

প্রখ্যাত সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর নিউ স্কীম মাদ্রাসায় পড়ূয়াদের মধ্যে একজন। তিনি ঢাকায় অবস্থিত তৎকালীন মোহসেনীয়া মাদ্রাসা বর্তমানে কবি নজরুল কলেজ এর ছাত্র। তার ভাষ্যমতে নিউ স্কীম মাদ্রাসাগুলোর হোষ্টেলে ছাত্রদের মধ্যকার কথোপকথনে আরবি এবং ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ করা হত।

পাঠক, এই মোহসেনীয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন সোহরাওয়ার্দীর পিতা আল্লামা জাহিদ সোহরাওয়ার্দী। এটি ছিল পূর্ব বাংলা ও আসামের ইলমী মারকায। এটি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার আগে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসায় পূর্ব বাংলা ও আসামের বহু তালেবে ইলম আলেম হয়ে দ্বীনের দায়ী হিসেবে কাজ করেছেন। মাদারীপুরের বাহাদুর পুর পীর সাহেবগন এই মাদ্রাসার ছাত্র ছিলেন।

পুরান ঢাকার বাবু বাজার ব্রীজের পাশে হাম্মাদিয়া মাদ্রাসা ছিল যা এখন হাম্মাদীয়া হাইস্কুল। এই হাম্মাদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন কিশোর গঞ্জের বিখ্যাত বুজুর্গ মাওলানা আব্দুল হালিম হোসাইনী । এই মাদ্রাসা হতে বহু দ্বীনের দায়ী তৈরি হয়েছে।

পাঠক, নিউ স্কীম মাদ্রাসাগুলো ব্যাবহার হত দ্বীনের দ্বায়ী ও একটি মুসলিম রিয়াসাত পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করতে। অথচ এই গুলোকে স্কুল কলেজে পরিনত করে শরীয়ত বিরোধী কাজে ব্যবহার করা হচ্ছে।

নিঊ স্কীম মাদ্রাসা গুলোকে বরবাদ করার পর মাদ্রাসার বাউন্ডারির বাইরে থাকা জমি গুলো বেহাত হয়ে গেছে, অনেক সম্পত্তি বাটপার প্রকূতির লোক গুলো দখল করে দখল করে নিয়েছে, কিছু কিছু সম্পত্তি খেলার মাঠ ও যাত্রার প্যান্ডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পাঠক, সারা বাংলাদেশে অস‌‌্খ্য নিউ স্কীম মাদ্রাসাকে স্কুল, হাইস্কুল ও কলেজে রূপান্তরিত করা হয়েছে যা শরীয়ত বিরোধী। এই শরীয়ত বিরোধী কাজটি শুরু করেছে ১৯৫৬ সালের প্রাদেশিক আওয়ামী লীগ সরকার। দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখতে পাবেন নিউ স্কীম মাদ্রাসার নামে ওয়াকফকূত বহু সম্পত্তি বেহাত হয়েছে।

মুসলমানরা পরকালীন মুক্তির উদ্দেশ্য তাদের কষ্টার্জিত সম্পত্তি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি যদি ধর্মীয় কাজে ব্যবহার না হয় তাহলে এর দায় দায়িত্ব মুসলিম রিয়াসাতকেই নিতে হবে।

পাঠক, ওয়াকফ সম্পত্তিতে প্রতিষ্ঠিত হাজার হাজার মাদ্রাসাকে বিলুপ্ত করা হয়েছে যা শরীয়ত সম্মত নয়।
কাজেই মুসলমানদের দেয়া ওয়াকফ সম্পত্তিতে প্রতিষ্ঠিত নিউ স্কীম মাদ্রাসাকে উদ্ধার করা মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়াকফ সম্পত্তিতে প্রতিষ্ঠিত নিউ স্কীম মাদ্রাসাগুলোকে উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫