রাকসু ও আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন চলমান
- আপডেট সময় : ১২:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি, পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা ও শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রকাশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’।
সোমবার (২০ মে) বেলা ১২টা বিশ্বাবিদ্যালয়ের প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে আগত শিক্ষার্থীরা প্যারিস রোড ব্লক করে তাদের দাবিগুলো তুলে ধরেন।
এ সময় ফাহিম রেজা (রাবির সাবেক সমন্বয়ক) বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন রাকসু নিয়ে যে রোড ম্যাপ তৈরি করছিল তার কোন কিছু বাস্তবায়ন করতে পারেননি। আমারা শুধু রোড ম্যাপ চাব না তার কাজ সুষ্ঠু বাস্তবায়ন করা না পর্যন্ত আমরা আনদোলন অব্যাহত রাখবো।আমাদের যে রাকসু উপহার দিবেন সেই বিশ্বাস আর আমাদের নাই। রাকসু নির্বাচন কমিশনার তারা আজ বৈঠক শেষে যদি সম্পুর্ন খোসড়া তালিকা না দিতে পারে তাহলে আমরা এই আন্দলোন দুর্বার গড়ে তুলবো।
বিক্ষোভ সমাবেশে সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আজকের ছাত্র সমাবেশের অন্যতম প্রধান দাবি হলো—অনতিবিলম্বে রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা ও পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা। পাশাপাশি, শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং এ সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। যদি প্রশাসন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদের ব্যর্থতা স্বীকার করে সকল অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত অনাবাসিক ভাতা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সকল শিক্ষার্থীদের এই রাকসু নির্বাচন এবং শতভাগ আবাসিকতার আন্দোলনের অন্তর্ভুক্ত করতে চাই। যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।
আকিল বিন তালেব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যকর করা। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসন নিজেদের বিপ্লবী প্রশাসন দাবি করলেও শিক্ষার্থীদের চোখে তাদের উল্লেখযোগ্য কোনো কাজ পড়ে না। রাকসু নির্বাচন ও শতভাগ আবাসন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আমরা এর আগেও অনেক মানববন্ধন করেছি, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসনের নিরবতা ও আশ্বাসের রাজনীতিতে তারা ক্ষুব্ধ। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাকসু নির্বাচন ও শতভাগ আবাসিকতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।





















