সংবাদ শিরোনাম ::
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রত ফারুকী-নেট দুনিয়া তোলপাড়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা।
ফারুকী লিখেছেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।’
জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলা সংবেদনশীলভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে সংস্কৃতি ফারুকী বলেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’




















