ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

পরিত্যক্ত ম্যাচের টিকিটমূল্য ফেরত দেবে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ঘোষণা করেছে, গতকাল শনিবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর বিপক্ষে পরিত্যক্ত ম্যাচের টিকিটধারীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। লাগাতার বৃষ্টির কারণে শনিবারের ম্যাচটি বাতিল হয়েছিল।

আরসিবি এক বিবৃতিতে বলেছে, ১৭ মে’র ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হওয়ায় সকল বৈধ টিকিটধারী পুরো টাকা ফেরত পাবেন।

ডিজিটাল টিকিটধারীরা ১০ কার্যদিবসের মধ্যে টিকিট কেনার সময় ব্যবহৃত মূল অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন। যারা সরাসরি টিকিট কিনেছেন তারা টিকিট কেনার স্থানে নির্ধারিত অফিসিয়াল সোর্সে জমা দিলেই মূল্য ফেরত পাবেন।

বর্তমানে আরসিবি ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই তারা প্লে-অফ নিশ্চিত করবে। তাদের পরে রয়েছে গুজরাট টাইটান্স (১৬ পয়েন্ট)।

আরসিবির শেষ দুই ম্যাচের একটি ২৩ মে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, এরপর ২৭ মে অ্যাওয়ে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে তারা।

অন্যদিকে শনিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে আইপিএল থেকে ছিটকে গেছে কলকাতা। শুরু থেকেই খারাপ পারফরম্যান্স করছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৩—যা প্লে-অফে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিত্যক্ত ম্যাচের টিকিটমূল্য ফেরত দেবে বেঙ্গালুরু

আপডেট সময় : ১২:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫