ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৭মে) জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত ‍পুলিশ সুপার আহমেদ পেয়ারসহ এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার নয় থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জরা।

কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

এছাড়া কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী

আপডেট সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫