ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: গত ১৬ মে ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম হতে বিকাল ১৬:২০ টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ আতাবুর রহমান (৪৫)। মোঃ আতাবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুর আলম ও ফোর্স-সহ গত ১৬ মে ২০২৫ খ্রি. দুপুর ১৫:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির মেইনে গেইটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ১৬ মে ২০২৫ খ্রি. বিকাল ১৬:০০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ১৬:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আতাবুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫