ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপ-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “A better way to career journey ” অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সুযোগ ও চ্যালেঞ্জ সৌর, বায়ু ও জলবিদ্যুৎ শক্তিসহ বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে ) বিকেল ৪ টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি মোঃ জোবায়ের আহমেদের নেতৃত্বে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা মোট ৬টি গ্রুপ অংশগ্রহণ করে এবং গ্রুপ-৫ প্রথম স্থান অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম নূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, আজকের প্রেজেন্টেশনে যেসকল প্রজেক্ট দেখানো হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই সকল বিষয়ে দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে দেশ আরো ভালো কিছু অর্জন করবে।

এসময় তিনি বিভিন্ন উদ্ভাবনের উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং শিক্ষার্থীদের কাছে উদ্ভাবনী প্রজেক্ট তৈরি ও তা রিপ্রেজেন্ট করার আশা ব্যক্ত করেন।

বিজয়ী দল গ্রুপ-৫ এ মাইশা,নাজমুস সাকিব,
মৌমিতা প্রামানিক, সৌদিয়া চারজন সদস্য ছিলেন। বিজয়ী দল হিসেবে তারা জানান, আজকের বিজয় তাদের জন্য অন্যরকম একটা প্রাপ্তি। তারা সকলেই সমান ভাবে চেষ্টা করে গেছেন তাদের গ্রুপ কে বিজয়ী করতে এবং পরিশেষে তারা সেই সফলতা ধরে রাখতে পেরেছেন।

এছাড়াও প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী ৬ টি গ্রুপের মধ্যে
গ্রুপ -৪ ২য় স্থান, গ্রুপ -৬ ৩য় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় উন্নয়নশীল বাংলাদেশকে আগামীর উন্নত বাংলাদেশে রুপান্তর করতে কেন এই নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব সম্পদের ব্যবহারের গুরুত্বপূর্ণ আলোচকরা তা সকলের সামনে উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপ-৫

আপডেট সময় : ০৩:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫