রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল
- আপডেট সময় : ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে সকাল ১১-৩০ মিনিটে ক্যাম্পাসে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামাউন হক রিদয়,তাকাফুল ইসলাম সৈকত,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব,ইয়াসিন আলী অন্ত,আল মোসাদ্দেক রঙ্গন,ইব্রাহিম শেখ সনিম,মারুফ রহমান,মোহম্মদ আলী,শাহরিয়ার ইমন,সিয়াম সিদ্দিকী,আব্দুল্লাহ আল মারুফ,মুন্না,রাদিউল্লাহ্ শেখ আনাছ,সামিয়া ইসলাম স্নেহা,হাসিবুল হাসান,তানভির আহম্মেদ,সাজিদ হাসান,ইমতিয়াজ উদ্দিন ইমন,সিয়াম আলী,শান্ত ইসলাম,আশিকুর রহমান আশিক সহ নেতৃবৃন্দ।





















