রাজশাহীতে কয়েক বছর ধরে চরম আকারে বাড়ছে শব্দ দুষণ
- আপডেট সময় : ০৯:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কয়েক বছর ধরে চরম আকারে বাড়ছে শব্দ দুষণ। স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার পরীক্ষার ফলাফলে নগরীতে মিশ্র এলাকায় গত ৫ বছরে মানের চেয়ে, শব্দ দূষণ বেড়েছে দেড় গুন। যেটি ঢাকার শব্দ দূষনের মাত্রার কাছাকাছি। সংস্থাটির ভাষ্য মতে, সড়কে পরিবহন আর আবাসিকের নির্মাণ শব্দ দুষণের অন্যতম নিয়ামক। যা মানব শরীরের জন্য ক্ষতিকর।
রাজশাহী নগরীতে সবচেয়ে বেশি শব্দ দুষণ হয় বিন্দুর মোড় ও রেলগেটে। পরিবেশ অধিদপ্তরের গবেষণার তথ্যমতে, এখানে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় যানবাহনের হর্ণের কারণে। প্রতি দশ মিনিটে হর্ণ বাজানো হয় ৫৭৩ বার।
গত ৫ বছর ধরে এই স্থানে বছরে দুইবার শব্দের মান পরীক্ষা করে আসছে, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টায় সংস্থার পক্ষ থেকে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘নয়েজ লেভেল মিটার’ এর মাধ্যমে ১০ বারের পরীক্ষায় শব্দের মাত্রা হয় ৯৭.২ ডেসিবল। সংশ্লিষ্টদের ভাষ্য,শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন-২০০৬ অনুযায়ী মিশ্র এলাকায় শব্দের মাত্রা ৬০ ডেসিবল থাকার কথা। অথচ রেলগেট এলাকায় শব্দের মাত্রা অতি তীব্র এবং মানের চেয়েও দেড়গুন বেশী।
সংস্থাটির ভাষ্য, সাহেববাজার, ভদ্রা, তালাইমারী ও লক্ষ্মীপুরেও শব্দের মাত্রা ৭৫ ভাগ বেশি।শব্দদূষণের অন্যতম কারণ যানবাহনের শব্দ ও হর্ন, বিভিন্ন নির্মাণ কাজ। দিনরাত উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ। অতিরিক্ত শব্দ স্ট্রোক, হার্ট অ্যাটাকসসহ মানব স্বাস্থ্যের নানা অসুখের ঝুঁকি বাড়াচ্ছে।
পরিবেশ অধিদপ্তর ও নগর পুলিশ বলছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনা বাড়ানোর পাশাপাশি প্রয়োগ করছে
২০২২ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনের তথ্যে সারা বিশ্বের নগরীগুলোর মধ্যে শব্দ দূষণের তালিকায় চতুর্থ স্থানে ছিল রাজশাহী।




















