ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাংলাদেশ-মিয়ানমার করিডর ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী করিডর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো চীন। এ বিষয়ে চীনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এটি মূলত জাতিসংঘের একটি উদ্যোগ বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

‘বাংলাদেশ-চীন সম্পর্কের ৫ দশক: নতুন উচ্চতার দিকে যাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিস।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে তিনি বলেন, “তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রস্তুত তবে এই প্রকল্পের সিদ্ধান্ত বাংলাদেশের। প্রকল্পটি দ্রুতই শুরু হবে বলে আশা করছে চীন।”

তিনি বলেন, “চীন সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কাশ্মীর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে।”

রাষ্ট্রদূত আরো বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন। স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে চীন। একইসাথে রোহিঙ্গা সঙ্কট সমাধানের শেষ পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে চীন।”

তিনি বলেন, “চীন-বাংলাদেশ সম্পর্কে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখযোগ্য। সেটা হলো, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কখনো কোনো হস্তক্ষেপ করেনি। আরেকটি হলো, চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে গভীর সম্পর্ক রাখে।”

সেমিনারে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-মিয়ানমার করিডর ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন

আপডেট সময় : ০৮:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫