ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ স্পোর্টস ডেস্ক:  চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের সময় সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সূচি অনুযায়ী, ১৭ জুন গলে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৫ জুন কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল। এরপর কলম্বোয় ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। তিনটি ম্যাচই রাখা হয়েছে দিবা-রাত্রীর।
টি-টোয়েন্টি তিনটি হবে তিন ভেন্যুতে। এর মধ্যে ১০ জুলাই পাল্লেকেলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই ডাম্বুলায় হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল। ম্যাচটি হবে কলম্বো।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা ১৩ জুন দেশ ছাড়বেন। সিরিজ শেষ করে ১৭ জুলাই দেশে ফিরবেন। অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এক মাসের বেশি সময় শ্রীলঙ্কায় থাকবেন টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৮:৪৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫