ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে টানা ৬৬ বছরের মতো ক্ষমতায় টিকে থাকলো পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৪ মে) বিকালে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।

3অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানানো হয়

এতে আরও বলা হয়, পারস্পরিক সুবিধার লক্ষে আমাদের অংশীদারত্বকে আরও জোরদার করে তুলতে আমি আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মধ্য দিয়ে টানা ৬৬ বছরের মতো দেশটির ক্ষমতায় টিকে থাকলো দলটি। এই জয়কে প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এক বছর আগে ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি। শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, দেশটির পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি। এছাড়া ৩৩টি নির্বাচনি এলাকার বেশিরভাগেই বিপুল ভোটে জয়ী হয়েছে দলটি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়েছিল তারা। ফলাফল ঘোষণার পরপরই পতাকা নেড়ে ও আনন্দ করে বিজয় উদযাপন করেন পিএপির সমর্থকরা। ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের শাসনক্ষমতায় রয়েছে এই দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

আপডেট সময় : ০১:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫