সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা
- আপডেট সময় : ০১:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে টানা ৬৬ বছরের মতো ক্ষমতায় টিকে থাকলো পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৪ মে) বিকালে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানানো হয়
এতে আরও বলা হয়, পারস্পরিক সুবিধার লক্ষে আমাদের অংশীদারত্বকে আরও জোরদার করে তুলতে আমি আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়েছিল তারা। ফলাফল ঘোষণার পরপরই পতাকা নেড়ে ও আনন্দ করে বিজয় উদযাপন করেন পিএপির সমর্থকরা। ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের শাসনক্ষমতায় রয়েছে এই দলটি।




















