ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার

রাজশাহীতে যুবদলের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি ;
  • আপডেট সময় : ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এ কর্মসূচির উদ্যোগ নেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।
রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় রাজশাহী বিএনপির যুবদল রবিবার (৪ মে) নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়। যুবদল নেতাকর্মীরা বলেন, এটি একদিনের কাজ নয়; আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।
এছাড়া ছাত্রদলের পক্ষ থেকেও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন চন্দ্রিমা থানাধীন ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন এবং রাজপাড়া থানাধীন ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।”
আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার

রাজশাহীতে যুবদলের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫