ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিকের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামালের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মারা গেছেন। তার নাম কামাল হোসেন।গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন ওই এলাকারই বাসিন্দা ছিলেন। একসময় বিএনপি করতেন তিনি। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। এছাড়াও তার নামে একটি হত্যা মামলাও ছিল।

কামাল হোসেন এলাকায় থাকলেও গা-ঢাকা দিয়েই থাকতেন। পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি, রাতে তিনি মারা গেছেন।’

ওসি জানান, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাসিকের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামালের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫