ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে আটক-১ অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে।২৯ এপ্রিল দিবাগত রাত পনে ১২টার দিকে  দূর্গাপুর থানাধীন পালি বাজার গ্রামস্থ জনৈক মোঃ মিঠুন এর বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সামনে ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তলসহ মোঃ শরীফ আলী (২৫) নামের এত যুবককে আটক করা হয়।

আটককৃত শরীফ আলীর কাছ থেকে পিস্তল ছাড়াও ০১ টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযুক্ত শরীফ আলী রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১১:৩০ টায় রাজশাহী জেলার দুর্গাপুর বাজার ও তার আশেপাশের এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন।

তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানার দুর্গম চর হতে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজিযোগে ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মাহাবুব আলম ফোর্স-সহ গত রাত ১১:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ শরীফ আলী দুর্গাপুর থানাধীন পালি বাজার গ্রামস্থ জনৈক মোঃ মিঠুন এর বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে রাত ১১:৪৫ টায় তাকে আটক করা হয়।

অভিযুক্ত শরীফের দেহ তল্লাশি করে তার কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে। এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে আটক-১ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫