রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দুর্নীতি দমন কমিশনের অভিযান
- আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের দপ্তরে উপস্থিত হয়ে টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন।
এসময় দুদককে সাম্প্রতিক সময়ের হওয়া কাজের ফাইলপত্র দেখানো হয়। দুই ঘন্টাব্যাপী চলে এই অভিযান। পরে দুদকের সরকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, টেন্ডার কাজের বিল দেয়ার নামে ঘুষ নেয়া হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘুষের বিষয়ে প্রথমিক তদন্তে প্রমাণ না পাওয়া গেলেও, দেখা গেছে যে ঠিাকাদাররা কাজ পায় সেই ঠিকাদার কাজ না কলে অন্য কারও কাছে কাজ বিক্রি করে দেয়া হচ্ছে। এটা অনিয়ম।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, যে কেউ অভিযোগ করতেই পারে। তবে তা তদন্ত করে প্রমাণ করার বিষয়। দুদক আমাদের বেশ কিছু ফাইল দেখতে চেয়েছে। তাদেরকে সময় মতো তা দেয়া হবে।





















