ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বেঞ্চ সংকটে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি

রাজনৈতিক মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমজনতার দলের’ সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমজতার দলের পর পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে। এর আগে ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

শায়রুল কবির জানান, আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মশিউজ্জামনের নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছেন।

অন্যদিকে বিএনপি লিয়াজোঁ কমিটি প্রধান ও দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে রয়েছেন স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এর আগে গণতন্ত্র মঞ্চসহ একাধিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। তবে এবারই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক করেছে সিপিবি ও বাসদের একটি প্রতিনিধি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি

রাজনৈতিক মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আপডেট সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫